মোহাম্মদপুর থানার ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, অনৈতিক লেনদেনের অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুর থানা-য় সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষর করেন।
আদেশ অনুযায়ী, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত সংশ্লিষ্ট সদস্যদের ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com