বন্ধ কারখানা চালুতে তৎপরতা: প্রধানমন্ত্রীর বৈঠকে গুরুত্ব পেল বস্ত্র ও পাট খাত
নিজস্ব প্রতিবেদক:
দেশের বন্ধ হয়ে থাকা বস্ত্র ও পাট খাতের কারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে দেশের বন্ধ কারখানাগুলো চালু করা, বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন এবং শিল্প খাতকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিতে গতি ফেরানোর আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com