
ক্রীড়া প্রতিবেদক:
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট জয় এসেছিল পাকিস্তানের মাটিতে। এবার ঘরের মাঠে জয় পাওয়ায় নতুন ইতিহাসের জন্ম দিল স্বাগতিকরা। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের কৃতিত্বও অর্জন করল বাংলাদেশ।
ম্যাচে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। তবে টাইগার বোলারদের দাপুটে পারফরম্যান্সে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com