
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলাধীন ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে।
সম্প্রতি হাজিপুর বাজার মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছোরাব প্রফেসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান শিকদার, ৭ নং ওয়ার্ড সভাপতি নুরসাইদ মৃধা ও সম্পাদক রশিদ চাপরাসিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। পরে দলীয় সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com