
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আমন্ত্রণ জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় হাকান ফিদান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, তার এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা।
দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) কৌশলগত সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরামর্শ কাঠামো বা সমন্বয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, যৌথ উৎপাদন, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়।
উভয় পক্ষই বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বিভিন্ন খাতে
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com