শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
"নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুপা রানী পাল, মেডিকেল অফিসার ডা. রিপন কুমার ঘোষ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ।
ইপিআই টেকনিশিয়ান মশিউর রহমানের সঞ্চালনায় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালি শেষে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত সমাজ গঠন সম্ভব।
ছবির ক্যাপশন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com