
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এটি শেষ হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে সরকারের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com