
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রা’তে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ এবং বাংলাদেশ নারী হকি দলের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং ক্রীড়া শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলো সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com