প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ১১:৩২ পি.এম
লালমোহনে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্বাস উল্লাহ সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত ।//দৈনিক ক্রাইম বাংলা।

লালমোহন সংবাদদাতা।। ভোলার লালমোহনে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৮ জানুয়ারি ২০২১ ইং বিকালে আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম এ হান্নান এর সভাপতিত্বে লালমোহন আনন্দ টিভির অফিস কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাংবাদিক শাহীন কুতুব এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রেকক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জসিম জনি, সিনিয়র সহসভাপতি এসবি মিলন প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোঃ নজরুল ইসলাম। এ সময় লালমোহন কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla