
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুন, ছিনতাই, অপহরণসহ যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তাদের তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে পুলিশের যে ভঙ্গুর দশা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বাহিনীর মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com