
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে ও বিদ্যমান র্যাব কাঠামো বিলুপ্ত করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর বিলটি সংসদে অনুমোদন পায়।
সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার তীব্র বিরোধিতা করেন। তিনি বিলটি অনুমোদন না করার জন্য আহ্বান জানালেও শেষ পর্যন্ত তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের আপত্তি ও সমালোচনার মধ্যেই সরকার পক্ষ বিলটির প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা শেষ করে।
সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। বাহিনীর সদস্যদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। মূলত বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বাহিনীকে আরও দক্ষ ও সংগঠিত করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com