
সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেইসঙ্গে আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে কাজ করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন তিনি। সামা টিভির বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই। হুথিদের নিজস্ব কিছু বিষয় রয়েছে। আমাদের একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশের একসঙ্গে কাজ করা উচিত।’
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, ‘তিনি জীবিত আছেন এবং আগের মতোই দেশের রাজনৈতিক ব্যবস্থায় নিজের দায়িত্ব পালন করছেন।’ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা জীবিত আছেন এবং আগের মতোই ব্যবস্থার মধ্যে নিজের ভূমিকা পালন করছেন।’ একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, দেশটির শত্রুরা বর্তমান সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও তার পূর্বসূরির ক্ষেত্রে নেওয়া একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপের কঠোর সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, সামরিক সংঘাতের নামে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি প্রশ্ন তোলেন, ‘আমেরিকানরা যদি সত্যিই যোদ্ধা হয়, তাহলে তারা আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে মোকাবিলা করুক। সাধারণ মানুষের জীবন-জীবিকাকে কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে?’
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com