
দেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত বিচারকদের তালিকায় রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ। বদলি হওয়া বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com