
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অধীনে নতুন একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। আগামী সপ্তাহেই এই ইউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার জগতের ক্রমবর্ধমান অপরাধ মোকাবিলাই এই নতুন ইউনিটের মূল লক্ষ্য। বর্তমান বিশ্বের অপরাধের ধরনের পরিবর্তন বিশ্লেষণ করে তিনি বলেন, বিভিন্ন উন্নত রাষ্ট্রে মোট অপরাধের প্রায় ৪৪ শতাংশই সাইবার বা স্ক্যামভিত্তিক। এই আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীতে বিশেষায়িত এই কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার।
প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে প্রয়োজনে একজন অতিরিক্ত আইজিপির পদ সৃষ্টি করা হবে। এই সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম কেবল রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না; বরং সব মেট্রোপলিটন এলাকা, বিভাগ এবং জেলা পর্যায়ে এর শাখা কার্যকর করা হবে। অপরাধ দমনে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে। জটিল ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই মোকাবিলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com