
দেশের বিভিন্ন প্রান্তে চলমান লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন কোনো বিষয় হিসেবে দেখছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ ধরনের কর্মকাণ্ডকে ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে ঘটে আসা ধারাবাহিক পরিস্থিতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের যে প্রবণতা দেখা যাচ্ছে, এটি তারই বর্ধিত রূপ। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং ২০২৪ এর অগাস্টের পর থেকে সংঘটিত ঘটনাবলীর ধারাবাহিকতা মাত্র। বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে সংস্থাটির কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে দীর্ঘ ৫০ বছর ধরে সেবা প্রদানকারী বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ ভয়াবহ হামলার ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলার সময় তাদের অফিসের মূল্যবান আসবাবপত্রসহ বিপুল পরিমাণ টিকাদান সামগ্রী লুট করা হয়েছে। মিরপুরের এই কেন্দ্রটি সরকারের সাথে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল। এখন সেই কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে দোকান বসিয়ে জায়গা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে গুঁড়িয়ে দেওয়া বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে দোকান খুলে বসেছে কিছু মানুষ। “রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপ। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন তুলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে কীভাবে অর্ধশত বছর ধরে সেবা দেওয়া একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করা সম্ভব হলো? তিনি ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ড. ইফতেখারুজ্জামানের মতে, আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন স্থানে দখল ও আধিপত্য বিস্তারের যেসব অভিযোগ উঠছে, তা রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ সারাদেশে বিএনপিতে আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থাটি বলছে, এসব ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য ‘অশনিসংকেত’। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির দিকে আঙুল তুলেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদসহ অনেকেই।
শুধু মিরপুরেই নয়, অরাজকতার এই চিত্র ছড়িয়ে পড়েছে রাজধানীর অন্যান্য এলাকাতেও। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামের একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং কিশোরগঞ্জে জলমহাল দখলসহ সারা দেশে ঘটে যাওয়া এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, তা এসব অরাজকতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। দখলবাজি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা ও জনজীবনে চরম অনিশ্চয়তা তৈরি করছে। এমতাবস্থায়, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com