
দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে এনইসি ভবনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত এই প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ বাবদ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’। অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্প এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম-এর হোস্টেল ভবন সম্প্রসারণের কাজও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের আওতায় ছোট ফেনী ও বামনী নদী অববাহিকার উন্নয়ন এবং ভোলা সদর ও দৌলতখান উপজেলায় নদীভাঙন রোধে সুরক্ষা কাজ সম্পন্ন হবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি জরিপ সংক্রান্ত দ্বিতীয় সংশোধিত প্রকল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রংপুর বিভাগে সড়ক প্রশস্তকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (৩য় সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প—‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের (১ম পর্যায়, ৩য় সংশোধন) কাজ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প দুটিও সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প।
একনেক সভায় এগুলোর পাশাপাশি ৫০ কোটি টাকার চেয়ে কম ব্যয়সংবলিত ১৫টি ছোট প্রকল্প সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়, যা পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com