
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই আকস্মিক উত্তেজনা ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই আকস্মিক সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশন সেখানে নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছিল। অভিযানের এক পর্যায়ে ওই এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা অভিযানে বাধা দেন এবং পুলিশের ওপর চড়াও হন। অভিযানকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে একটি স্থানে আগুন লেগে যায়—এমন খবর ছড়িয়ে পড়ার পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজিত জনতা সিটি করপোরেশনের একাধিক ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ও একটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com