
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ‘এবি ২০১৭’ নামের একটি বিল পাস হয়েছে, যা ১০ই সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনের ফলে এখন থেকে ক্যালিফোর্নিয়ার মুসলিম কর্মীরা তাদের বিদ্যমান বেতনসহ ছুটি ব্যবহার করে এই দুই ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। এ বছরের মার্চ মাসে স্টেট অ্যাসেম্বলির সদস্য ম্যাট হ্যানি এই বিলটি গভর্নর গ্যাভিন নিউসমের কাছে উত্থাপন করেন। বিলটি প্রণয়নে কেয়ার-সিএ, ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল সহ-উদ্যোক্তা হিসেবে কাজ করেছে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার-সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনের মাধ্যমে রাজ্যের স্কুল ও সরকারি কর্মক্ষেত্রে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস পালনের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি হবে। ফলে এখন থেকে মুসলিমদের উৎসব পালনের সময় শিক্ষাজীবন বা কর্মজীবনের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। নতুন আইন অনুযায়ী, কে-১২ স্কুল এবং কমিউনিটি কলেজগুলো স্থানীয়ভাবে সম্পাদিত চুক্তির ভিত্তিতে ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগ পাবে। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লক্ষাধিক মুসলিমের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। সংগঠনটি বলেছে, এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে কর্মজীবনের দায়িত্ব কিংবা শিক্ষাজীবনের বাধার কারণে ধর্মীয় উৎসব পালনে তাদের সমস্যায় পড়তে হবে না। তাদের অনেককেই ধর্মীয় বিশ্বাস পালন এবং স্কুল বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে একটি বেছে নিতে হতো।
বিলটি পাস হওয়ার পর কেয়ার-সিএ এটিকে স্বাগত জানিয়ে বলেছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আমেরিকান-মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংগঠনটির মতে, ঈদের ছুটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ও সুরক্ষার বার্তা দিয়েছে, যা মুসলিমদের বিরুদ্ধে বাড়তে থাকা বৈরিতার মুখে অত্যন্ত ইতিবাচক। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষে ঈদুল ফিতর এবং জিলহজ মাসে ঈদুল আজহা পালন করা হয়, যা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত ভক্তি ও আনন্দের উৎসব হিসেবে বিবেচিত। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ঈদুল ফিতরের মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com