
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের সৌদি আরবে বড় ধরনের হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি নিশ্চিত করেছেন যে, দেশটির খামিস মুশাইত ও জাজান অঞ্চলের আকাশসীমায় হুতিদের ছোড়া ছয়টি অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে খামিস মুশাইতের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন এবং জাজানের আকাশে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে জোট বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এসব হামলা চালানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ায় বেশ কিছু ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে। মুখপাত্র আল-মালিকি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের এই আগ্রাসন রুখতে কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখা হবে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।
সর্বশেষ এই হামলার কয়েক ঘণ্টা আগে গত মঙ্গলবার মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি জোট। মসজিদে নববীসহ মদিনার বিভিন্ন বেসামরিক এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী এই কেন্দ্রে হামলার ফলে একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। তবে জোটের দাবি, পুরো সৌদি আরবের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মদিনায় এই হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান তীব্র নিন্দা জানিয়েছে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরবের নিরাপত্তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানিয়েছে, সৌদি ভূখণ্ড ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা পুরো সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন শহর লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com