
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে ২৫২ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে।
এর আগে সেপ্টেম্বর মাসে দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। তারও আগে সিলিন্ডার প্রতি দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন এই মূল্যতালিকা এখন থেকে কার্যকর হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com