
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলার ঘটনায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ দুই হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর ওইদিনই তিনি আদালত থেকে মুক্তি পান। সোমবার আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ৫ অক্টোবর (সোমবার) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৪ অক্টোবর (রবিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে দুই হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে ডিবি পুলিশ রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়। নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়ার দায়ের করা এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ মোট ১৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। পুলিশের ভাষ্যমতে, জমি সংক্রান্ত বিরোধ ও দখল-বেদখলকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান জামিনের আবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com