
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সুবিধার্থে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই নির্দেশনার ফলে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন সরকারি ছুটি কার্যকর থাকবে। এর আগে ২২ অক্টোবর কর্মদিবস হিসেবে নির্ধারিত থাকলেও সরকার তা ছুটির আওতায় নিয়ে এসেছে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে দুর্গাপূজার ছুটি পুননির্ধারণ করে ওই দিনটিও ছুটির আওতায় আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এছাড়াও, ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিনদিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সব মিলিয়ে টানা পাঁচদিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। তবে এই ছুটির ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ছুটির এই বিশেষ সময়েও জরুরি সেবা কার্যক্রমসমূহ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একই সঙ্গে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলো প্রয়োজনে খোলা রাখা যাবে।
আদালতের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা সুপ্রিম কোর্ট থেকে আসবে। অন্যদিকে, ব্যাংক কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটি বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী আলাদা নির্দেশনা জারি করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com