প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ১০:৪৭ পি.এম
পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলাম এর বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের /দৈনিক ক্রাইম বাংলা।

সাহিদ বাদশা বাবু , ::লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলামের নিহতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ আসনের সাংসদ জিএম কাদের। নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় তিনি এ দাবি জানান।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি কাজির চওড়া এলাকায় পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা জানান কাদের।
এ সময় তিনি নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, পুলিশ হেফাজতে নিহতের বিষয়টি শুধু নিহতের পরিবারের জন্য নয়, সারাদেশের জন্য একটি অশুভ সংকেত। পুলিশ হেফাজতে প্রাণ হারানো খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান উদ্দেশ্যই হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেজন্য তাদের কর্মকাণ্ডে সবাই সহযোগিতা করতে চায়। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো নাগরিক কোনো বিষয়ে অভিযোগ উপস্থাপন করেন তাহলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু তাদের কর্মকাণ্ডে মনে হয়েছে বিষয়টিকে ধাপাচাপা দেয়ার চেষ্টা করেছিল। দায়িত্বশীল অফিসার হিসেবে যদি কোনো সদস্য ভুল করে থাকে তার বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত। তাহলেই জনগণকে বিক্ষুব্ধ হতে হয় না। ন্যায়বিচার মানুষের অধিকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সঠিক তদন্ত করা উচিত, যাতে মনে হয় পুলিশ যা করছে সেটা সঠিক।
এ সময় তিনি পুলিশের বিষয়ে পুলিশের তদন্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুলিশ পুলিশের সহকর্মী হিসেবে তদন্তের ক্ষেত্রে এখানে নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। বিচার বিভাগীয় দায়িত্বরত মানুষকে দিয়ে তদন্ত করলে ভালো হতো।
নিহত রবিউলের পরিবার ও তার সন্তানের ভরণপোষণের জন্য ব্যক্তিগত অর্থ থেকে প্রতি মাসে ৫ হাজারটাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু,জেলা ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla