প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২০, ৯:৪৪ পি.এম
তলিয়ে গেছে ২০ গ্রাম বরগুনায় বেড়িবাঁধ ভেঙে।

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জোয়ারের চাপে বরগুনার চার স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলের ক্ষেত এবং মাছের ঘেরসহ বাড়িঘর তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামের একটি নির্মাণাধীন স্লুইসগেটের পাশের বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়। ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পায়রা নদী-সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত আট গ্রাম। এছাড়া পাথরঘাটা উপজেলায় জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে আরও সাত গ্রাম তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সদর উপজেলার ছোট লবণগোলা ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেক বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আমাদের এখানে বেড়িবাঁধ সংস্কারের পাশাপাশি একটি স্লুইসগেট নির্মাণের কাজ চলমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে উঁচু জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে এখানের পাঁচ গ্রাম তলিয়ে গেছে।
এ বিষয়ে বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাওছার আহমেদ বলেন, বুধবার সকালে জোয়ারের চাপে জেলার বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে আমরা ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করতে মাঠে নেমেছি। দুর্যোগকালীন লোকালয়ে পানি প্রবেশ প্রতিহত করতে জিওব্যাগের মধ্যে বালুভর্তি করে আমরা বেড়িবাঁধগুলো সংস্কার করছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla