প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ১২:০৭ এ.এম
কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিৎকিসা সেবা/দৈনিক ক্রাইম বাংলা।
মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষ পেয়েছে বিনামূল্যে চক্ষু চিৎকিসা সেবা। রবিবার সকাল ৯ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ চিৎকিসা সেবা কার্যক্রম শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এর আয়োজন করে।
পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই দরিদ্র শ্রেনীর লোকজন। তাদেরকে চিকিৎসা প্রদান করেছে বরিশাল শাখার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ডা.বেনজির বুশরা। পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি চুক্ষ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla