
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে লিমন কুমার রায় (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর (ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ) বিভাগের ছাত্র ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ’ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০তলার ছাঁদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে ছাঁদ থেকে পড়ে গেছে তা প্রাথমিক জানা যায়নি।’
জগন্নাথ হলের আবাসিক শিক্ষক চন্দন কুমার দাস জানান, লিমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী, থাকতেন ওই ভবনে। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com