প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৩, ২:৪৭ পি.এম
পাঁচ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।
লুৎফুর রহমান রানা, মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর মোশাহিদ মিয়া(৪৪) নামে এক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেফতার করেন।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (২ ফেব্রুয়ারি) রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেফতার করা হয়।
আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ২০১৭ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ।
গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত আলীর ছেলে। আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla