রংপুর প্রতিনিধি।।
রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্যয বের হয়।
র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারী শিমু, জিন্নাত হোসেন লাভলু। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের ৫৪ তম প্রতষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রংপুর জেলা সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com