Array রাজশাহী বিভাগ – Daily Crime Bangla https://dailycrime-bangla.com Bangla Popular News Portal Wed, 20 May 2026 01:40:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.5 ভারতীয় গরু বন্ধে স্বস্তিতে রাজশাহীর খামারিরা, কোরবানির হাটে দেশি পশুর আধিপত্য https://dailycrime-bangla.com/archives/32182 https://dailycrime-bangla.com/archives/32182#respond Wed, 20 May 2026 01:40:44 +0000 https://dailycrime-bangla.com/?p=32182 ভারতীয় গরু বন্ধে স্বস্তিতে রাজশাহীর খামারিরা, কোরবানির হাটে দেশি পশুর আধিপত্য

রাজশাহী প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে কেনাবেচা। শহর থেকে গ্রামাঞ্চল—সবখানেই এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর পশুর হাট। আর এবার স্থানীয় খামারিদের মুখে বাড়তি হাসি ফুটিয়েছে একটি বিষয়—সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ পুরোপুরি বন্ধ থাকায় বাজারে দেশি পশুর আধিপত্য নিশ্চিত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, এ বছর রাজশাহীতে কোরবানির পশুর চাহিদার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত রয়েছে। জেলার মোট চাহিদা ৩ লাখ ৭১ হাজার ৫৮টি পশু হলেও স্থানীয় খামারি ও গৃহস্থদের কাছে প্রস্তুত রয়েছে ৪ লাখ ৬৩ হাজার ১১টি পশু। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ৯১ হাজার ৯৫৩টি পশু উদ্বৃত্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পশুগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোরবানির হাটে সরবরাহ করা হবে। এতে দেশের অন্যান্য এলাকার পশুর চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজশাহী।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, মজুত পশুর মধ্যে রয়েছে ১ লাখ ৪ হাজার ৮৪১টি গরু, ৩ হাজার ৪২৫টি মহিষ, ৩ লাখ ১১ হাজার ৩৩৯টি ছাগল এবং ৪৩ হাজার ৪০৬টি ভেড়া। জেলার প্রায় ২৬ হাজার ২৩৪টি ছোট-বড় খামারে এসব পশু প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে বলে জানিয়েছেন খামারিরা।

খামারিদের অভিযোগ, বিগত বছরগুলোতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় দেশি খামারিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হতেন। অনেক সময় উৎপাদন খরচও উঠতো না। তবে এবার সরকারের কঠোর অবস্থানের কারণে সীমান্তের অস্থায়ী হাট বন্ধ থাকায় ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এতে স্থানীয় খামারিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

খামারি সবুজ বলেন, “ভারতীয় গরু না এলে আমরা ন্যায্য দাম পাবো। তা না হলে খামার টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”

আরেক খামারি তারেক বলেন, “আমরা চাই প্রশাসন এমন পরিবেশ নিশ্চিত করুক যাতে হাটে নির্বিঘ্নে কেনাবেচা করা যায় এবং খামারিরা ন্যায্য মূল্য পান।”

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর হাটসহ বড় ছোট পশুর হাটগুলোতে ভিড় বাড়ছে। হাটে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু শনাক্তে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হাট এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা যাতে নিরাপদে পশু কিনে পরিবহন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান বলেন, “এ বছর চাহিদার তুলনায় প্রায় ৯১ হাজার ৯৫৩টি পশু উদ্বৃত্ত রয়েছে। সীমান্তের হাট বন্ধ থাকায় দেশি খামারিরা স্বস্তিতে আছেন এবং আশা করা যাচ্ছে তারা ন্যায্য মূল্য পাবেন।”

]]>
https://dailycrime-bangla.com/archives/32182/feed 0
মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30797 https://dailycrime-bangla.com/archives/30797#respond Sun, 25 Jan 2026 16:30:42 +0000 https://dailycrime-bangla.com/?p=30797 মোঃ জালাল হোসেন।।

নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ জোতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৩) এবং দক্ষিণ নুরুল্যাবাদ কদমতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীবন ওরফে তন্ময় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে মান্দা থানাধীন চকশৈল্যা বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে অভিযুক্তরা আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকায় নিয়ে আসে।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।
আত্রাই থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

]]>
https://dailycrime-bangla.com/archives/30797/feed 0
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর সুমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30780 https://dailycrime-bangla.com/archives/30780#respond Sat, 24 Jan 2026 15:00:42 +0000 https://dailycrime-bangla.com/?p=30780 মোঃ জালাল হোসেন।
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ ১৯ মাস নিখোঁজ থাকার পর চাঞ্চল্যকরভাবে সুমন (৩৯) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি শাফিউলকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার একটি ডোবা থেকে নিহত সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়। নিহত সুমন আত্রাই উপজেলার পয়সা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। গ্রেফতারকৃত শাফিউলও একই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সুমন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ২২ জুন আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
এদিকে সুমনের বাড়ির পাশেই ইটের টুকরায় রক্তের দাগ দেখতে পান স্বজনরা। বিষয়টি পুলিশকে জানালে ইটের রক্ত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়, যা সুমনের রক্ত বলে নিশ্চিত হয়।
পরবর্তীতে গত বছরের ১৫ নভেম্বর নিহতের স্ত্রী বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে দীর্ঘদিন কোনো প্রত্যক্ষ সাক্ষ্য বা তথ্য না থাকায় মামলার তদন্তে অগ্রগতি হচ্ছিল না।
গত এক সপ্তাহ আগে সুমনের পরিবার ও আত্মীয়স্বজন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার মামলার ডকেট পর্যালোচনা করে পুনরায় তদন্ত জোরদারের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), আত্রাই থানার অফিসার ইনচার্জ এবং তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বলা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাফিউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত শাফিউলের জবানবন্দিতে জানা যায়, নিহত সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় এবং স্ত্রীর হাত ধরায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের ২০ জুন রাতে শাফিউল ও তার ছোট ভাই সায়েম মিলে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পাশের নির্জন রাস্তায় নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
হত্যার পর মরদেহ গুম করতে দুই ভাই মিলে পাশের একটি ডোবায় নিচু স্থানে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখেন।
পুলিশ জানায়, এ ঘটনায় অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

]]>
https://dailycrime-bangla.com/archives/30780/feed 0
পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30773 https://dailycrime-bangla.com/archives/30773#respond Fri, 23 Jan 2026 15:38:42 +0000 https://dailycrime-bangla.com/?p=30773 মোঃ জালাল হোসেন।।

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর–নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা ও মৃত সাফি উদ্দিনের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার। পথিমধ্যে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান মৌসুমী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
https://dailycrime-bangla.com/archives/30773/feed 0
৪৯নওগাঁ-৪(মান্দা)আসনে সমবায় দলের নির্বাচনী প্রচারণা কমিটি গঠণ/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30735 https://dailycrime-bangla.com/archives/30735#respond Thu, 22 Jan 2026 08:43:37 +0000 https://dailycrime-bangla.com/?p=30735 মোঃ জালাল হোসেন। ২১জানুয়ারী (বুধবার) বিকাল ৪ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মান্দা উপজেলা শাখার আঞ্চলিক কার্য‍্যালয় বটতলা বাজারে ৪৯নওগাঁ-৪(মান্দা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুর নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ১০নং নূরুল‍্যাবাদ ইউনিয়ন সমবায় দলের সভাপতি সাহিন আলম।

প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় দল নওগাঁ জেলা শাখার সভাপতি এ,বি,এম,মোজাহারুল হক (কমল), বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় দলের সিনিয়র সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন মুরাদ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক হাসান (জয়), সদস‍্য শাহাজাহান আলী প্রাং,রাকিব হাসান বুলেট, নওগাঁ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান সাগর, খন্দকার আঃরশিদ হারুন, জাকির হোসেন, মাহফুজুর জয়, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সমবায় বিষয়ক সম্পাদক জালাল হোসেন, সহ অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাইদুর রহমান, ভালাইন ইউনিয়নের সভাপতি মিলন হোসেন, নূরুল‍্যাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা রাজু, নির্বাহী সদস‍্য হুমায়ন কবির, ৮নং কুশুম্বা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুস্তাকিন, বিএনপি নেতা আইনাল হক, আঃকরিম সহ সমবায় দলের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অসংখ‍্য নেতৃবৃন্দ।আলোচনা অন্তে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের প্রত‍্যেকটিতে ইউনিয়ন সভাপতিকে আহবায়ক করে ২০সদস‍্য বিশিষ্ট নির্বাচনী প্রচারণা কমিটি গঠণ করা হয়।পরবর্তীতে তারা ওয়ার্ড কমিটি গঠণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।আগামী ২৩তারিখ হতে প্রত‍্যেক কমিটি নিজ নিজ ইউনিয়নে প্রচার প্রচারণা শুরু করবে।কমিটির সদস‍্যদেরকে আগামী কাল ধানের শীষে ভোটদিন লেখা সম্বলিত বিশেষ পোশাক প্রদান করা হবে।সমবায় দল মান্দা উপজেলা শাখার সভাপতি, সিনিয়র সহসভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দ্বয় ১৪টি ইউনিয়ন কমিটির কায‍‍্যক্রম সার্বক্ষণিক তদারকি করবেন।মহিলা সদস‍্যদের দিয়েও আলাদা কমিটি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার নির্দেশ প্রদান করা হয়।

]]>
https://dailycrime-bangla.com/archives/30735/feed 0
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30712 https://dailycrime-bangla.com/archives/30712#respond Mon, 19 Jan 2026 12:14:16 +0000 https://dailycrime-bangla.com/?p=30712 মোঃ সুজন রেজা।

নওগাঁর মান্দা উপজেলায় আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) মান্দা উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান, মান্দা নওগাঁ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী (৪৯নওগাঁ-৪, মান্দা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ আকবর আলী মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ আকবর আলী মাস্টার বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও দলের জন্য মোনাজাত পরিচালনা করা হয়।

]]>
https://dailycrime-bangla.com/archives/30712/feed 0
নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30708 https://dailycrime-bangla.com/archives/30708#respond Mon, 19 Jan 2026 08:31:36 +0000 https://dailycrime-bangla.com/?p=30708 মোঃ আসাদুজ্জামান ভুট্টো,বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জাবারীপুরহাট এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা—সেটি তদন্ত করা হচ্ছে।”

পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

ওসি লুৎফর রহমান বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেন, গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

]]>
https://dailycrime-bangla.com/archives/30708/feed 0
মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30703 https://dailycrime-bangla.com/archives/30703#respond Wed, 14 Jan 2026 07:15:31 +0000 https://dailycrime-bangla.com/?p=30703 মোঃ জালাল হোসেন।।

নওগাঁ-৪ মান্দা উপজেলার আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁ-এর আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমি, মান্দার পরিবেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও গণভোট বিষয়ক সচেতনতামূলক সংগীত। গান ও সংগীতের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।
অনুষ্ঠান চলাকালে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই থেমে দাঁড়িয়ে সংগীত উপভোগ করেন এবং শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন। উপস্থিত দর্শনার্থীরা জানান, এমন ভিন্নধর্মী আয়োজন মানুষের মাঝে ভোটের প্রতি আগ্রহ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণভোটকে অর্থবহ ও সফল করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

]]>
https://dailycrime-bangla.com/archives/30703/feed 0
নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30694 https://dailycrime-bangla.com/archives/30694#respond Tue, 13 Jan 2026 11:43:35 +0000 https://dailycrime-bangla.com/?p=30694 মোঃ জালাল হোসেন।।

নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রবিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: স্বপন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে মান্দা উপজেলা সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ এবং সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সমবায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা জনগণের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠিত নেতৃত্ব অপরিহার্য।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সদ্য গঠিত এই কমিটি ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জনকল্যাণমূলক সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সদ্য অনুমোদিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং মান্দা উপজেলায় সমবায় দলের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করা হয়।

]]>
https://dailycrime-bangla.com/archives/30694/feed 0
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। https://dailycrime-bangla.com/archives/30689 https://dailycrime-bangla.com/archives/30689#respond Sun, 11 Jan 2026 17:43:21 +0000 https://dailycrime-bangla.com/?p=30689 মোঃ সুজন রেজা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল-এর নওগাঁ জেলার সভাপতি মোঃ ইছাহাক আলী ও সাধারণ সম্পাদক শেখ আব্দুস শুকুর স্বাক্ষরিত সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মান্দা উপজেলা শাখার আংশিক কমিটি নিম্নরূপভাবে অনুমোদন প্রদান করেন। সভাপতি : জে. এম. নাজিম উদ্দিন, সহ-সভাপতি : মোঃ ফরহাদ হোসাইন, সাধারণ সম্পাদক : মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক : মামুন সরদার, সাংগঠনিক সম্পাদক : মোঃ মিলন হোসেন।
উক্ত আংশিক কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মান্দা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবে।
এবং জেলা নেতৃবৃন্দ বলেন আমরা আশা করি, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন।

]]>
https://dailycrime-bangla.com/archives/30689/feed 0