• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

এফসিসি সাউথ এশিয়া গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন বাসস নয়াদিল্লি প্রতিনিধি/d.c.b

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৩ (): ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বিএসএস) নয়াদিল্লি প্রতিনিধি আমিনুল ইসলাম মির্জাকে পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেছে।
মির্জা দিল্লিতে বাংলাদেশ সংবাদ সংস্থার () প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি এ বছর টানা তৃতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হয়েছেন।
এফসিসি সাউথ এশিয়া  সূত্র অনুসারে, এর ১১-সদস্যের পরিচালনা কমিটির নির্বাচন- ২০২৩ ভারতের রাজধানীর মথুরা রোড অফিসে ২৭ মার্চ  বার্ষিক সাধারণ সভার পর অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে শ্রীলঙ্কার দৈনিক ‘দ্য আইল্যান্ড’-এর প্রতিনিধি এস ভেঙ্কট নারায়ণ সভাপতি, ইতালীয় পত্রিকা লিন্দ্রোর প্রকাশ নন্দা সম্পাদক এবং এআরডি-ফার্স্ট জার্মান টিভি নেটওয়ার্কের পিএম নারায়ণন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন – মুনীশ গুপ্ত (পিআইও টিভি), সিমরান সোধি (খালিজ টাইমস, ইউএই), অ্যান্টজে স্টিবিটজ (ডয়েচল্যান্ডফাঙ্ক, জার্মানি), শোইচিরো টাকাজি (কিয়াডো নিউজ, জাপান), দেবজিৎ চক্রবর্তী (ব্লুমবার্গ, ইউএসএ), মায়াঙ্ক ভরদ্বাজ (রয়টার্স) এবং অয়নজিৎ সেন (শ্রীলঙ্কা, গার্ডিয়ান) এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এফসিসি দক্ষিণ এশিয়া হলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব (আইএপিসি)-এর সদস্য এবং ৩০টি দেশের ৪০ টি ক্লাবের সাথে অধিভূক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ