• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

ইউপি চেয়ারম্যান আটক আবাসিক হোটেল থেকে  বরগুনায়

রিপোর্টার: / ১৯১৮ পঠিত
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃবরগুনা পৌরসভার হোটেল তাজবীন (আবাসিক) থেকে বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যানসহ আরও দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বরগুনার ঢলুয়া গ্রামের ব্যবসায়ী আক্কাস শরীফ, বেতাগী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জেলা পরিষদ সদস্য আবুল কাশেমের ছেলে মহসিন ফয়সাল অপ।
ঘটনাস্থল থেকে চার বান্ডিল তাস, সিগারেট, ইয়াবা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এনামুল হাসান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে বরগুনা থানা পুলিশের হাতে এই মাদক সেবনকারীদের সোপর্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। এই তিন জুয়ারী ও মাদকসেবনকারীদের বিরুদ্ধে বরগুনা থানা পুলিশ মামলা করবেন বলে জানা গেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ