• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন মুহাদ্দিস রবিউল বাশার,,,

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন মুহাদ্দিস রবিউল বাশার
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মুহাদ্দিস রবিউল বাশার হুজুর কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি নিবাসী মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের কবর জিয়ারত করেছেন।বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজ শেষে তিনি মিনাজকাটি কবরস্থানে উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আনারুল ইসলাম, রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন,ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী ও সেক্রেটারি হাফেজ আহমেদ শাহ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
কবর জিয়ারতকালে মুহাদ্দিস রবিউল বাশার হুজুর মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের দ্বীনি আদর্শ, মানবিকতা ও সমাজকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,আলহাজ্ব শওকত আলী মোড়ল ছিলেন একজন পরহেজগার, আল্লাহভীরু ও সমাজহিতৈষী মানুষ। তাঁর সততা, নৈতিকতা ও মানুষের পাশে থাকার দৃষ্টান্ত আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন,একজন মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। মরহুমের সৎকর্ম ও মানবসেবার স্মৃতি এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে তিনি আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন।এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরাও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ