• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,,

রিপোর্টার: / ১৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক ইমদাদুল হক, শেখ হারুনার রশিদ, আনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী আবু সাঈদ, জিএম ইসহাক আলী, রাজিয়া সুলতানা, রোজিনা পারভীন ও নাসিমা খাতুন।

বক্তারা বলেন, ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক শিক্ষাজীবনে প্রবেশ করেছে। এ সময় থেকেই শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি ও বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, মৃণাল কান্তি সানা, সুপ্রিয়া ঘোষ, পরিমল কুমার মন্ডল, সেলিম রেজওয়ান, হাফিজুর রহমান, একরামুল হোসেন, চন্দ্র শেখর ঘোষ, সাজেদুল হক, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন উল্লাহ, আজমীরা সুলতানা, আসমা খাতুন, শাহিদা খাতুন, আবেদা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ