• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
oplus_1024

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

১১৪ পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোট নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিস মনোনীত ঘড়ি প্রতিকের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: তৌহীদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শাখার সেক্রেটারি মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিস কলাপাড়া শাখার সভাপতি মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী জামায়াতে ইসলামির আমীর মোহাম্মদ কবির হুসাইনসহ ১০ দলীয় জোটের নেতা-কমর্ীরা উপস্থিত ছিলেন। এছাড়া কলাপাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কমর্ীরা উপস্থিত ছিলেন।
সভায় ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি বিজয়ী হলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলবাজমুক্ত করার পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ১০ দলীয় জোট ঘোষিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি যদি স্বচ্ছ না থাকি তাহলে আগামীতে অন্যদের মতো বুক ফুলিয়ে চলতে পারব না। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই মতবিনিময় সভার মাধ্যমে তিনি তার প্রচারনা শুরু করলেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ