• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

উপকূলীয় পরিবেশ রক্ষায় কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় কুয়াকাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস এর উদ্যোগে বুধবার দুপুরে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস উপস্থিত ছিলেন।
এছাড়াও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরাথর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
বক্তারা পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বজর্য কমানো এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ