• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রাশিয়ার হামলায় শিশুসহ হাসপাতালে ৩১ ইউক্রেনীয়/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৬৯ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

ইউক্রেনের খারকিভ অঞ্চলের পারভোমাইস্কি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে নয় শিশুসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘২৮ হাজার মানুষের শহর পারভোমাইস্কির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার জন্য ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক বছর ও ১০ মাস বয়সীসহ মোট নয় শিশু রয়েছে।’ হাসপাতালে ভর্তি সবাই হামলায় গুরুত্বর আহত হয়েছেন জানিয়ে আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘হামলায় পার্কিং এরিয়াতে থাকা অনেকগুলো যানে আগুন লেগে যায়।’এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করেছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ। ওই ভিডিওতে আগুনে পুড়তে থাকা গাড়িগুলো থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। খারকিভের আঞ্চলিক রাজধানী থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে পারভোমাইস্কি শহরের অবস্থান। বর্তমানে তুমুল লড়াই চলা ডনবাস থেকে এই শহরের দূরত্ব অনেক। রাশিয়ার সীমান্তবর্তীতে খারকিভ অঞ্চল অবস্থান। গত বছর রুশ আগ্রাসনের শুরুতে এই অঞ্চলে ব্যাপক লড়াই চলে। এই অঞ্চল পাড়ি দিয়েই অগ্রসর হয়েছিল রুশ বাহিনী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ