• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

দুর্গাপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে ৫জুলাই বুধবার সন্ধ্যার দিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরো দু-জন নিখোঁজ রয়েছে।

৬জুলাই বৃহস্পতিবার সকালে কংস নদীতে মাছ ধরার জালে আটকা পড়ে নিখোঁজ একজনের মরদেহ,তার নাম মাহাবুব(১২)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকুন গ্রামের রেনু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,কংশ নদীর পূর্বধলা উপজেলার জামধলা বাজার ঘাট হতে দুর্গাপুর উপজেলার কৈলাটি নতুনবাজার ফেরিঘাটে অন্তত: ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা আসছিলো। একপর্যায়ে নৌকাটি কৈলাটি নতুনবাজার ফেরিঘাটের কাছে পৌঁছলে প্রচ- স্রোতের কবলে পড়ে কংশ নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকারয় থাকা অন্তত: ২০ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় তিন যাত্রী নিখোঁজ হয়। পরে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালালেও নিখোঁজদের পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে কংশ নদীতে মাছ ধরার জালে আটকাপড়ে মাদ্রাসা ছাত্র মাহবুবের মরদেহ।

দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিখোঁজ মাহাবুবের লাশ উদ্ধার হয়েছে। অন্যান্যের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজী-উল আহসান বলেন লাশের সৎকারের জন্য নগদ ২০ হাজার টাকা সরকারী সহায়তা দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ