• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নীল প্রজাপতিতে কাজলকে নিয়ে আসছেন কৃতি/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন যে নিজের প্রযোজনা সংস্থা খোলা নিয়ে অনেকদিন থেকেই আলোচনা চলছিল। তবে ‘আদিপুরুষ’ সিনেমা নিয়েও কম ঝড় তুলেননি কৃতি। এরমধ্যেই সম্প্রতি ‘ব্লু বাটারফ্লাই’ নামে নিজের প্রযোজন সংস্থার নাম ঘোষণা করেছেন তিনি। আর তার প্রথম সিনেমার নায়িকা কাজল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্লু বাটারফ্লাই’ নামে নিজের প্রযোজন সংস্থার নাম ঘোষণা করেছেন কৃতী শ্যানন। আর তাতে মুখ্য ভূমিকায় থাকবেন কাজল। নেটফ্লিক্সে মুক্তি পাবে কৃতির এই সিনেমা। জানা যায়, নারীকেন্দ্রিক গল্প নিয়েই আসছেন তিনি। এর আগে ‘দিলওয়ালে’ ছবিতে কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কৃতি। সেই সময় কাজলের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘এবার গিয়ার বদলানোর সময় এসেছে। এই ইন্ডাস্ট্রিতে আমার ন’টা বছর স্বপ্নের মতো ছিল। ছোট্ট ছোট্ট ধাপে বাচ্চার মতো শিখেছি, বেড়ে উঠেছি আর আজকে অভিনেত্রী হয়ে উঠেছি। সিনেমা তৈরির প্রত্যেকটা পদক্ষেপ আমি প্রচণ্ড ভালোবাসি। এবার আরও কিছু করার সময় এসে গিয়েছে। এমন গল্প বলতে চাই যা আমার মন ছুঁয়ে গিয়েছে, হয়তো আপনাদেরও মন জিতে নেবে। অবশেষে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার প্রযোজনা ব্লু বাটারফ্লাই ফিল্মস।’ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে কাজল এবং কৃতিকে দেখেছিলেন দর্শক। তার পর আরও একবার এই নতুন জুটি একসঙ্গে কাজ করবেন, খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার। কৃতির সঙ্গে এই ছবিটি প্রযোজনা করছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধিঁলো। এর আগে তিনি ‘কেদারনাথ’ এবং ‘হাসিন দিলরুবা’-র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কৃতী জানিয়েছেন, ‘সিনেমা শিল্পের প্রতিটি বিভাগ আমাকে উত্তেজিত করে। শুরু থেকেই ছবি তৈরির সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলাম। একটা অসাধারণ অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’ সম্প্রতি, বক্স অফিসে কৃতী অভিনীত ছবি ‘আদিপুরুষ’ ব্যর্থ হয়েছে। কিন্তু কৃতী যে অতীতকে আঁকড়ে বেঁচে থাকতে চান না, অভিনেত্রীর নতুন উদ্যোগই তার অন্যতম প্রমাণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ