• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৫০ পঠিত
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বস্তরের মুসল্লিরা। শুক্রবার (০৭ জুলাই) জুমা বাদ নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রফেসর মো. আরিফুর রহমান খান টুবুলের সভাপতিত্বে ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার সর্বস্তরের মুসল্লিরা উপজেলা সদরের প্রধান প্রাদান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেইট চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময়, শাইখুল হাদিস মাওলানা শেখ  মুজিবুর রহমান, উপজেলা সদর মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রজমান সাঈফী, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবুল বাশারসহ বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন রাজনৈতীক দলের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মুসলিমরা শান্তিপ্রিয় সভ্য জাঁতি তাই আমরা কোনদিন কোন ধর্ম নিয়ে কটূক্তি করিনি বা যারা করেছে মুসলমাদের সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু মুসলমানের হৃদয়ের স্পন্দন পবিত্র কোরআনকে নিয়ে যারা আজ অশালিন অবমাননাকর কান্ড ঘটিয়েছে সেই কুখ্যাত সালওয়ান মমিকোসহ তার সহযোগী ও নিরবে থাকা ঐ দেশের প্রশাসনের সদস্যদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করেন, পাশাপাশি বাংলাদেশের মহান সংসদ থেকে লিখিত ভাবে জাতিসংঘের প্রতি নিন্দা প্রেরণের দাবি করেন। ভবিষ্যতে যেন আর কেউ ইসলাম নিয়ে অবমাননা করার মত দু:সাহস না করে এবং বিশ^কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পদক্ষেপ গ্রহন না করে সে ব্যপারে কঠিন হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ