• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২১৫ পঠিত
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

জয়পুরহাট, ৮ জুলাই, ২০২৩ ) : জেলার আক্কেলপুরে রেলষ্টেশনের অদূরে আমুট্র রেল ক্রসিংয়ের পার্শ্বে  গতকাল শুক্রবার সন্ধ্যার আগে  ট্রেনের ধাক্কায়  এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণ জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চক জয় পার্বতীপুর গ্রামের  মন্টুর ছেলে বঙ্গ(২৫)।
প্রত্যক্ষদর্শী ও আমুট্ট লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেট কীপার রুপা পারভীন জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন আমুট্র রেল ক্রসিয়ের দক্ষিণ পার্শ্বে  ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যার কিছু আগে ঈদ স্পেশাল ট্রেনটি আমুট্ট লেভেল ক্রসিং অতিক্রম করার পর রেল সেতুর উত্তর দিকে রেললাইনের পাশে এক তরুণকে পড়ে থাকতে দেখেন লোকজন। তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং দেখেন ওই তরুণের ডান পা ভাঙা আর মাথা ফেঁটে রক্ত ঝরছিল। মনে হয় তখনও তরুণ নিঃশ্বাস নিচ্ছিলেন।  মিনিট দুয়েক পর তরুণ মারা যান। তরুণের বয়স আনুমানিক ২৫ বছর হবে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,  ওই তরুণ হেলেদুলে রেললাইনের ওপর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে যান।
আক্কেলপুর রেল ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে  সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে  খবর দেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ