• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স করবেন আগামীকাল রংপুরের ৮ জেলার সঙ্গে।

রিপোর্টার: / ৪২৭ পঠিত
আপডেট: রবিবার, ৩ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেক্স  আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের ৮টি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবারের এই ভিডিও কনফারেন্সে প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন,আগামীকাল  (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে এতে যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।এর আগে, শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ৬ দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ