• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জাতীয় মৎস্য পদক পেল ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৬৭ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মৎস্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুরস্কার বিতরণ করেন। এ বছর নির্ধারিত নয়টি ক্ষেত্রের মধ্যে আটটি ক্ষেত্রে স্বর্ণ, সাতটি ক্ষেত্রে রৌপ্য ও ছয়টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। রেণু উৎপাদনের জন্য স্বর্ণপদক পেয়েছে বগুড়ার শেরপুরের মাইজভান্ডারী মৎস্য খামার, গাজীপুরের ছোঁয়া ফিসারিজ অ্যান্ড হ্যাচারিজ লিমিটেডের টিপু সুলতান। মৎস্য উৎপাদনে চট্টগ্রামের সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যান্টেশনের এরশাদ মাহমুদ, বাগদা চিংড়ি পিএল উৎপাদনে কক্সবাজারের নিউ রয়েল শ্রিম্প হ্যাচারির ওমর ফারুক, গলদা চিংড়ি উৎপাদনে খুলনার রায়হান অ্যাগ্রো ফিসারিজের সফিকুর রহমান, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের মনসুর আলী স্বর্ণপদক পেয়েছেন। মৎস্য সম্পদ উন্নয়নে স্বর্ণপদক পেয়েছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, পিরোজপুর। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে স্বর্ণপদক পেয়েছেন ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে। কিছু দুষ্টু মানুষের লোভের কারণে মাছের বৈদেশিক বাজার নষ্ট হয়েছিল। তারা আয়রনসহ নানা ধরনের খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছিল। বর্তমানে বিদেশে মাছ রপ্তানি ও বিদেশ থেকে মাছ, মাছের খাবারসহ অন্যান্য পণ্য আনার ক্ষেত্রে তা পরীক্ষা-নিরীক্ষা করতে তিনটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, দেশে চার শতাধিক মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। চাষি পর্যায়ে রোগমুক্ত চিংড়ি পোনা বিতরণে কার্যক্রম নেওয়া হয়েছে। তবে আমাদের উপজেলা ও মাঠ পর্যায়ে মৎস্যচাষিদের কাছে প্রযুক্তি পৌঁছানোর লোকবলের অভাব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ