• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শেখ হাসিনার কাফেলা এগিয়ে যাবে: মতিয়া/দৈনিক ক্রাইম বাংলা ।

ক্রাইম বাংলা ডেস্ক / ২১০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাফেলা এগিয়ে যাবে। যারা এই পথে বাধা দিতে আসবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা এগিয়ে চলো, বাংলার মানুষ তোমার সঙ্গে আছে। শেখ হাসিনা এগিয়ে চলো, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ তোমার সঙ্গে আছে। এগিয়ে যাবে শেখ হাসিনা, এগিয়ে যাবে বাংলার মানুষ, বঙ্গবন্ধুর আদর্শ। তিনি বলেন, আজ বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ গণতন্ত্র চায়, গণতন্ত্রের বিকাশ চায়। বাংলাদেশের মানুষ সমৃদ্ধি চায়। তারা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি চায়, যেটি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা নিশ্চিত করতে যাচ্ছেন। তিনি একে একে তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা কোনো অবস্থাতেই তার প্রতিশ্রুতি থেকে এক চুল নড়েননি। তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য বাংলার মানুষ রায় দিয়েছে গত নির্বাচনে। আগামী নির্বাচনেও বাংলার মানুষ রায় দেবে। কারণ বাংলার মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায়। তারা অন্ধকার অতীতে ফিরতে চায় না। মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অবশ্যই প্রতিষ্ঠিত করবেন এবং বাস্তবায়ন করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ