• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় নিহত ডাঃ হিল্লোল দে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডাঃ হিল্লোল দে (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাঃ হিল্লোল দে ৪২তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দের ছেলে।

জানা যায়, ভোরে ভোলার ইলিশা ঘাটে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিয়ে নিজ মোটরসাইকেল যোগে লালমোহন কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন ডাঃ হিল্লোল দে। পথিমধ্যে ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে আসলে ভোলাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৬৩৮০৯) তার মোটরসাইকেল কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ডাঃ হিল্লোল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, ডাঃ হিল্লোর দের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ