• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

মাদারীপুরের ডাসারে অ‌বৈধ বালুর ড্রেজার বন্ধে প্রসাশনের অ‌ভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ২১২ পঠিত
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

মোঃ রাজু আহ‌ম্মদ, মাদারীপুর।।

মাদারীপুরে ডাসারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এবং এসময় বেশ কিছু পাইপ ভাংচুর করা হয়। আজ সোমবার সকালে উপজেলা কাজীবাকাই ও ডাসার ইউনিয়নের দুইটি স্থানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের আশ্রম ও কাজীবাকাই ইউনিয়নের রেন্ডিতলা নামকস্থানে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ। । এ সময়ড্রেজার মালিক সাইদুল কবিরাজকে পাঁচ হাজার টাকা,আউয়াল শেখকে দুই হাজার টাকা জরিমানা ও ৫ টি পাইপ ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোলাম মাওলা, মোয়াজ্জেম হোসেন ও পেশকার মো. মাইনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীদেরকে সাত হাজার টাকা জরিমান করা হয়েছে এবং কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ