• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

আগামী ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক।।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই তার এই সফর। সূত্র জানায়, সেপ্টেম্বরে ভারতের জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। সে সময় ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ৭- ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় অবস্থান করবেন। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। রুশ পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে সে সময় তার সফর বাতিল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ