• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাঁথা শুনানোর অনুষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২৩১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
dav

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে শিক্ষার্থীদের বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুনানোর অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্ধোধন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. শাহ আলম সর্দার। বিষেশ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ। শিক্ষার্থীদের মুক্তিযযদ্ধের গল্প শুনান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা হাবিলদার মো. হাতেম আলী, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক ও বীরমুক্তিযুদ্ধা মো. জলিলুর রহমান। মুক্তিযুদ্ধের গল্প শুনে অনেক শিক্ষার্থীরা আবেগআপ্লুত হয়ে পরেন। গল্পশুনানোর অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগতা। প্রতিযোগিতায় বিজয়ী ৪ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ