• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কলাপাড়ায় ওয়াস উদ্দোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৬৭ পঠিত
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কঞ্জুমার গ্রুপ সদস্যদের নিয়ে এইচপি আশা’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন, আশা’র শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন কলাপাড়া ওয়াস কঞ্জুমার গ্রুপের সভাপতি মরিয়ম আক্তার পাখি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এইচপি-আশা’র ওয়াস প্রকল্প ব্যবস্থাপক মো: ওয়াহিদুর রহমান, বরগুনা ও কলাপাড়ার টাউন কো-অর্ডিনেটর মো: শরিফুল ইসলাম খান এবং মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম। কলাপাড়া ওয়াস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিউটি বেগম, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা সালমা ও ইসরাত জাহান পাপড়ী, রিত্তিকা সিকদার সহ কঞ্জুমার গ্রুপের অন্যান্য সদস্যরা।
এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ