• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটা মহাসড়কে অসংখ্য খানাখন্দক হওয়ায় যান চলাচল করে ঝুঁকিতে/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২৪৩ পঠিত
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মনির হাওলাদার,কুয়াকাটা।।

একইস্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত পর্যটন কেন্দ্র সারকন্যা কুয়াকাটার পরিচিতি এখন বিশ্বব্যাপী। পর্যটন শিল্পে এর গুরুত্বও রয়েছে ব্যাপক। কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে যোগাযোগের সড়কটির বেহাল দশায় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে বেড়াতে আসা পর্যটকদের। যদিও প্রতিদিন এই সড়ক পথে দেশী-বিদেশী হাজারও পর্যটক কুয়াকাটায় আসেন। তারা ঝুঁকি নিয়েই আসেন এখানে। পর্যটকসহ স্থানীয়দের দাবি- যত দ্রুত সম্ভব (বিশেষ করে শীত মৌসুম আসার আগেই) সড়কটি সংস্কার করে দেয়ার।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায় , প্রায় ২২ কিলোমিটার সড়কটির পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ অনুমোদন দেয়া হয়েছে। যেকোনো সময় টেন্ডার হবে কাজের। বাকি অংশটুকুও যতটা সম্ভব দ্রুত অনুমোদন দেয়া হবে।
সরজমিনে জানাযায়, কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের সংস্কার কাজটি পায় দি রুপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ সড়কে হাইকোর্টের একটি রিটের কারণে এতদিন সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় এখন সেই অংশের সংস্কারের জন্যও টেন্ডার দেয়া হবে।
বর্তমানে এ সড়কের ভাঙা ও খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পটুয়াখালীর কলাপাড়া থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বার বার সংস্কার করা হলেও সড়কটির বেহাল দশার তেমন কোনো পরিবর্তন হয়নি। রাস্তা খারাপ হওয়ায় নানা ভোগান্তি পেরিয়েই কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে হয় পর্যটকদের। কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব ২২ কিলোমিটার। এর মধ্যে ছয় কিলোমিটার রাস্তা কিছুটা ভালো। বাকি ১৬ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।
এ পথে চলাচলকারী মায়ের দোয়া গাড়ির চালক হিমেল বলেন, পাখিমারা বাজার থেকে আলীপুর থ্রীপয়েন্ট পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই নাজেহাল। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১মবর্ষ ছাত্র ফরিদ বলেন, কুয়াকাটা এখন খুব সহজে আসা যায় কিন্তু বর্তমানে সড়কটি অসংখ্য খানাখন্দের ভরা। এখন পিঠের ব্যথার যন্ত্রনা করেছে। সরকারের কাছে আকুল আবেদন জানাছি দ্রুত সড়কটি সংস্কার করার জন্য।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, সড়কটির ১১ কিলোমিটার অংশের সংস্কারকাজে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি হাইকোর্টের নিষেধাজ্ঞা অপসারিত হওয়ায় শিগ্রই সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ