• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কালকিনিতে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ২৭৯ পঠিত
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর।।

মাদারীপুরে কালকিনিতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট ২০২৩) সকালে কালকিনি উপজেলা পরিষদ হল রুমে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে কালকিনি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে আলোচনা সভা করা হয়।
মাদারীপুর জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কায়েসুর রহমান, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার, মো.সিরাজুল হক চেয়ারম্যান শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ সহ কালকিনি উপজেলা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাবৃন্দ।

এসময় আলোচনা সভা বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বলেই আজ আমরা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পেয়েছি। এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আছে বলে দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আমরা একটি ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ